নিজস্ব প্রতিনিধি কলকাতা ১৩ ই জানুয়ারি
সরকারি বঞ্চনার প্রতিবাদে কালিয়াগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে মহিলাদের এই বিক্ষোভের ঘটনায় থমকে গেল রাজ্য সড়কে যান চলাচল। পুলিশি হস্তক্ষেপ প্রায় ১ ঘন্টা বাদে এই পথ অবরোধ উঠে যায়। ভূমিপুত্র রক্ষা কমিটির ব্যানারে "আমরা সর্বহারা স্বনির্ভর গ্রুপ" নামে একদল মহিলা এদিন দুপুর রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের বিবেকানন্দ মোড়ে এই পথ অবরোধ শুরু হয়। মহিলাদের এই অবরোধে নেতৃত্ব দেন ভূমিপুত্র রক্ষা কমিটি। পথ অবরোধে সামিল মহিলাদের অভিযোগ সরকারি উদ্যোগে আমরা স্বনির্ভর গোষ্ঠী গড়েছি। কর্মসংস্হানের জন্য প্রশিক্ষণ সহ নানা সরকারি সুযোগ সুবিধা পাব, এমনি প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে কোন প্রশিক্ষণ বা সরকারি সুবিধা, কোনটাই পাইনি। দলের সম্পাদিকা বদলের জন্য গত ৫ বছর ধরে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন থেকে জেলা পর্যন্ত আবেদন নিবেদন করলেও কোন ফল মেলেনি।

No comments:
Post a Comment